যতোই নাড়ো কলকাঠি, ভাঙ্গা পায়ে নবান্নে আবার হাওয়াই চটিঃ অভিষেক - The News Lion

যতোই নাড়ো কলকাঠি, ভাঙ্গা পায়ে নবান্নে আবার হাওয়াই চটিঃ অভিষেক

 


দি নিউজ লায়নঃ     যতোই নাড়ো কলকাঠি, ভাঙ্গা পায়ে নবান্নে আবার হাওয়াই চটি। রবিবার পূর্ব মেদিনীপুরের ময়নার জনসভা থেকে হুঁশিয়ারি রাজ্য যুব তৃণমূল  সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রবিবার পূর্ব মেদিনীপুরে জোড়া জনসভা করেন অভিষেক । 


অভিষেক  বলেন, "এরা ( ভাজপা) ভাবছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সন্ত্রাস করবো। মেদিনীপুরের মানুষ ৩৪ বছরের সিপিএমের সন্ত্রাস রুখেছে আর তোমরা তো কোন ছাড়! তোমরা ভাবছো সন্ত্রাস করে মানুষের ভোট নেবে, দেখা যাক আমার মেদিনীপুরের মা ভাইদের শক্তি বেশি নাকি দিল্লির বুকে যারা মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছে তাদের শক্তি বেশি। প্রথমবার পশ্চিমবঙ্গে পরিবার তন্ত্র থেকে একটা পরিবারের শিকল ভেঙ্গে আগামীদিনের মেদিনীপুরের বুকে মুক্তির সূর্যোদয় ঘটতে চলেছে। আমি অগ্রিম অভিনন্দন জানাতে চাই।" অভিষেক  আরোও বলেন, " প্রধানমন্ত্রী এসে বলছেন আমাকে পাঁচ বছর সময় দিন সোনার বাংলা গড়বো। 


সোনা বলতে পারছেনা বলছি সুনার! যে মঞ্চ থেকে বক্তৃতা দিচ্ছে তার পেছনে কি লেখা আছে তা পড়ে বলতে পারবে না। বাংলা লিখতে পারে না, বাংলা পড়তে জানে না, বাংলা বলতে জানেনা তারা নাকি সোনার বাংলা গড়বে। জিজ্ঞেস করুন ওদের সাত বছরে আজ পর্যন্ত সোনার ভারত হলো না কেন। এখন বলছে সুনার বাংলা হবে। মানে দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সুনা দেবে আর ওই সুনা দিয়ে ওরা সোনার বাংলা তৈরি করবে। শুনে রাখুন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় খাদ্য কেউ দেখাতে পারবে না। 


একমাত্র মমতা করেছেন। আরে সোনার বাংলা তো মমতা  করে দেখিয়েছেন। আর সকাল-বিকেল আসছে আমাদের গালাগালি দিচ্ছে।" অভিষেক বিজেপি নেতাদের তুলোধোনা করে বলেন, "বিজেপির রাজ্য স্তরের নেতারা এই যে দিলীপ ঘোষ বলছেন দুয়ারে সরকার আর স্বাস্থ্য সাথী নাকি ভাঁওতা। আর এদিকে দিলীপ ঘোষের বাড়ির লোকেরা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে স্বাস্থ্য সাথীর কার্ড করিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই হচ্ছে বিজেপির অবস্থা। ওরাই যে বলছে আয়ুষ্মান ভারত আপনারা শুনে রাখুন বাংলায় সাড়ে ১০কোটি মানুষ থাকেন। 


বিজেপি তার মধ্যে এক কোটি মানুষকে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। মমতা বলেছেন আমার রাজ্যের ১০০ শতাংশ মানুষকেই পরিষেবা দিতে হবে। যদি পরিষেবা দিতে হয় ১০ কোটি মানুষকে দিতে হবে।" অভিষেক ভাজপার দিকে আঙ্গুল তুলে আরো বলেন, "মেদিনীপুরের মাটি দিল্লির কাছে আবেগ বিক্রি করবে না এবং বশ্যতা স্বীকার করবে না। তারা সিদ্ধান্ত নিয়ে আছে আগামী দিনে বহিরাগতকে নয় বাংলা নিজের মেয়েকে চায়। 


তারা সিদ্ধান্ত নিয়ে আছে বহিরাগতদের বাংলায় কোন ঠাঁই নেই আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মা, বোন সবাই জোড়া ফুলে ভোট দেবেন। যদি উন্নয়নে নিরিখে আর পরিসংখ্যানের নিরিখে ১০- ০ গোলে এদের হারাতে না পারি আমি রাজনীতির আঙিনায় পা রাখব না। বলেছিল ১৫ লক্ষ টাকা করে দেব। বলেছিল বছরে ২কোটি বেকারকে চাকরি দেব।। কিন্তু এখানে কেউ মোদিবাবুর চাকরি পাননি।" অভিষেকের অভিযোগ, "বিশ্বাসঘাতকরা এসে বলছে মোদীজি চাল পাঠাচ্ছে, গম পাঠাচ্ছে। ৭৫ হাজার কোটি টাকা বাংলার বুক থেকে প্রতিবছর নিয়ে যাচ্ছে। ৭বছরে বাংলা থেকে ৭লক্ষ ২৫হাজার কোটি টাকা ভারতীয় জনতা পার্টি নিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী দিন বাংলায় ক্ষমতায় আসার পর তোমার দিল্লির সরকারের চাল গমের অপেক্ষায় থাকবেন না।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.